সংগৃহিত
আন্তর্জাতিক

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান অবশেষে বিয়ে করেছেন। ঘনিষ্ঠদের নিয়ে পারিবারিকভাবে দীর্ঘদিনের সঙ্গী টিভি উপস্থাপক ক্লার্ক গাইফোর্ডকে বিয়ে করলেন তিনি।

রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হকস বে-র ক্রেগি রেঞ্জ ওইনারিতে শনিবার তদের বিয়ের আয়োজন করা হয়।

গত প্রায় এক দশক ধরে এই জুটি একসঙ্গে আছেন এবং তাদের নেভে নামে পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। এই মেয়েকে কোলে নিয়েই জেসিন্ডা জাতিসংঘের বৈঠকেও হাজির হয়েছিলেন।

জেসিন্ডার বয়স এখন ৪৩ আর ক্লার্কের বয়স ৪৭ বছর। উভয়ের বাগদান হয় ২০১৯ সালের মে মাসে। তারা ২০২২ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিশ্বজুড়ে হানা দেয় কোভিড-১৯ মহামারী। কোভিড নিয়ন্ত্রণে ২০২২ সালেও নিউ জিল্যোন্ডে কঠোর বিধিনিষেধ আরোপ ছিল। যে কারণে নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়ে দিয়েছিলেন তিনি।

কোভিড মহামারী থেকে দেশবাসীকে সফলভাবে রক্ষা করতে পারায় সে সময়ে বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হয়েছিলেন জেসিন্ডা।

জেসিন্ডা ২০১৭ সাল থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি। এমনকি পরিবারকে সময় দিতে সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়ান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা