সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও ১৩৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নতুন করে আরও ১৩৫ জনের মৃত্যুর মাধ্যমে গত তিন মাস ধরে চলা এ যুদ্ধে সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৩১২ জন। যার মধ্যে অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

দখলদার ইসরায়েলের স্থল বাহিনী ও বিমান হামলায় এখন পর্যন্ত সবমিলিয়ে আহত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে অনেকেই জীবন-মৃত্যুর সন্নিকটে রয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা। তাদের এ হামলায় কয়েকশ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাসের এই হামলার পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই শতশত মানুষের মৃত্যু হচ্ছে।

যুদ্ধবিষয়ক সংস্থা অক্সফাম জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় গড়ে ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। একুশ শতকে বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে; সেগুলোর মধ্যে গাজায় সবচেয়ে বেশি প্রাণহানী হচ্ছে। সূত্র: আলজাজিরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা