বিনোদন
প্রতিষ্ঠাতা কামাল হোসেন, প্রাচ্য পলাশের একাধিক কন্টেন্ট

আইরিশ টেলিফিল্মের ফিকশন নির্মাণ শুরু, থাকছে চমক !

বিনোদন প্রতিবেদক : রুচিশীল দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে, নতুন এবং ব্যতিক্রমী কন্টেন্ট উপহার দিতে নতুন করে কার্যক্রম শুরু করেছে দুই দশকের অধিক প্রাচীন নির্মাতা প্রতিষ্ঠান আইরিশ টেলিফিল্ম। হালের দর্শকদের চমকে দিতে্ ইতোমধ্যে ইউটিউবের জন্য ফিকশন নির্মাণ শুরু করেছে প্রয়োজনা প্রতিষ্ঠানটি। প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা সুত্রে জানা গেছে সম্প্রতি ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ও মগবাজার ওয়ারলেস এলাকায় ‘জগাখিচুড়ি ব্যবহারিক শিক্ষা’ ও ‘ট্র্যান্সজেন্ডার বান্ধবীকে নিয়ে বিপাকে বিপাশা’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রধারণ করা হয়েছে। তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ ফিকশন দু’টিতে অভিনয় করেছেন স্যোসাল মিডিয়ায় উদীয়মান ভাইরাল অভিনয় শিল্পী লাকী ইসলাম, টিভি ও ইউটিউব নাটকের নিয়মিত মুখ সানি, মিঠুন জুনিয়ার, লাবণ্য লাবনী ও অতিথি চরিত্রে প্রাচ্য পলাশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জগাখিচুড়ি ব্যবহারিক শিক্ষা’র মাধ্যমে বর্তমান সমাজের সর্বস্তরে সুশিক্ষার অভাব থেকে সৃষ্ট সংকট ও অপরিকল্পিত ব্যবহারিক শিক্ষার ঝুঁকি সম্পর্কে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রান্সজেন্ডার বান্ধবীকে নিয়ে বিপাকে বিপাশা’র মাধ্যমে ট্র্রান্সজেন্ডারদের সম্পর্কে সমাজে প্রচলিত বিভ্রান্তি দূর করার গল্প চিত্রায়িত হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান আইরিশ টেলিফিল্মের প্রতিষ্ঠাতা ও স্বত্ত্বাধিকারী কামাল হোসেন জানান, আইরিশ টেলিফিল্মের উদ্যোগে আমরা ইউটিউবের জন্য নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও নির্মাণে টীম গঠন করেছি। এ টীম আইরিশ টেলিফিল্মের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য প্রোডাকশন নির্মাণের পাশাপাশি যে কোনো ইউটিউব চ্যানেলের চাহিদা অনুযায়ী নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও নির্মাণের কাজ করবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দু’টির নির্মাতা প্রাচ্য পলাশ জানান, ট্রেন্ডিং ও ভাইরালের যুগে স্রোতে গা না ভাসিয়ে সাম্প্রতিক দর্শক রুচির স্তর বিবেচনা করে সামাজিক দায়িত্বশীলতার আলোকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জগাখিচুড়ি ব্যবহারিক শিক্ষা’ ও ‘ট্র্যান্সজেন্ডার বান্ধবীকে নিয়ে বিপাকে বিপাশা’ নির্মাণ করেছি। এমন প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে এবং আমি বিশ্বাস করি, দর্শক মহল পরিকল্পিত ও পরিচ্ছন্ন নির্মাণকে অধিকতর ভালোবাসেন ও গ্রহন করেন। বাংলাদেশের প্রধান মিডিয়াপাড়া মগবাজারে অফিস নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করা ‘আইরিশ টেলিফিল্ম’ দেশের মিডিয়া জগতে ক্যামেরা হাউস হিসাবে অধিক পরিচিত হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্যামেরা প্রশিক্ষণ ও নন-ফিকশন প্রোডাকশন দিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছে। বর্তমানে টীম গঠন করে যে কোন ইউটিউব চ্যানেলের নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও ইত্যাদি নির্মাণ সার্ভিস দেয়া শুরু করলো আইরিশ টেলিফিল্ম।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা