সারাদেশ

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষণায় রাজবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা, উপজেলা, পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ নেতাকর্মীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারী মোঃ আব্দুল মালেক খানকে আহ্বায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এসএম জান্নfতুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক (আংশিক) কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা