সারাদেশ

মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি সড়ক ক্ষতিগ্রস্ত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন। বন্যায় জেলার অভ্যন্তরীণ পাকা সড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সড়ক তলিয়ে গেছে, কোথাও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও পানির স্রোতে সড়কের অংশ বিলীন হয়ে গেছে।

ফলে এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়কগুলো ভেঙে গেছে।

ক্ষতিগ্রস্ত অনেক সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী।এলজিইডি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় জেলার ৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সেতু ও কালভার্টও। তবে এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি, কারণ বিভিন্ন স্থানে সড়কের ওপর এখনও পানি রয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলেন, বন্যায় তাদের সবকিছু নিয়ে গেছে। তাদের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রামীণ জনপদের রাস্তা গুলো মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।কমলগঞ্জের বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন,'ধলাই নদীর ভাঙ্গনে আদমপুর ইসলামপুর সড়কের বেহাল অবস্থা।

বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে এছাড়াও শত-শত গর্ত সৃষ্টি হয়েছে।'স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন,'এলজিডির ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অংকে প্রায় ২৮ কোটি টাকা হবে। এছাড়া আরও এক-দু’দিন সময় লাগবে পুরোপুরি ক্ষতির পরিমাণ নিরূপণ করে জানতে।'

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা