সারাদেশ

৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ১ কোটি সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এই সময়ে পদ্মা সেতু দিয়ে ১১ হাজার ৪২১টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জারিরা প্রান্ত মিলে সমুদয় টোল আদায় হয়েছে। বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়েছে। এছাড়াও সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮ টি যানবাহন পারাপার হয়। এ থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।

আবু সাঈদ আরো জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা