ছবি-সংগৃহীত
খেলা

১ রান নিয়ে রেকর্ডবুকে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: মাঠে নামার আগেই মাইলফলকটা হাতছানি দিচ্ছিল। পরিসংখ্যান দেখাচ্ছিলো, নামের পাশে ছিল ৪৯৯৯ রান। অর্থাৎ মাত্র ১ রান করতে পারলেই মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেটের ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়বেন।

কিউই পেসার লুকি ফার্গুসনকে মাহমুদউল্লাহ কভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস পূরণ করতেই মাইলফলকটা ছুঁয়ে ফেললেন। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন রিয়াদ।

বাংলাদেশের তিনজন ক্রিকেটার মাহমুদউল্লাহর আগে এই মাইলফলক ছুঁয়েছেন। তারা হলেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

এদের মধ্যে তামিম ইকবাল দেশের একমাত্র ব্যাটার হিসেবে ৮ হাজারি ক্লাবে। ৭ হাজারি ক্লাবে সাকিব এবং মুশফিক নাম লিখিয়েছেন।

ওয়ানডেতে তামিমের ৫ হাজার রান করতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস লেগেছে। ১৫৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।

সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস, মুশফিক ১৭৬। মাহমুদউল্লাহ ১৯২ ইনিংস খেলে পাঁচ হাজারি ক্লাবে ঢুকেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা