ছবি: সংগৃহীত
সারাদেশ

১. বুড়িগঙ্গার ওয়াকওয়েতে অন্ধকার, বাড়ছে অপরাধের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষা ওয়াকওয়েটি একসময় ছিল সাধারণ মানুষের হাঁটা, শরীরচর্চা ও পরিবারের সঙ্গে অবসর কাটানোর অন্যতম স্থান। কিন্তু বর্তমানে সন্ধ্যা নামলেই ওয়াকওয়ের বড় একটি অংশ অন্ধকারে ডুবে যায়। পর্যাপ্ত আলোর অভাবে এলাকাটি নিয়ে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর ওয়াকওয়ের বিভিন্ন স্থানে উঠতি বয়সী তরুণ-তরুণীদের বড় বড় দল জড়ো হয়। তাদের একটি অংশের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপান, মাদক সেবন এবং অশোভন আচরণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ও বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কায় অনেক পরিবার সন্ধ্যার পর এই ওয়াকওয়েতে যেতে নিরুৎসাহিত হন।

সম্প্রতি কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় হাজারীবাগ থানা পুলিশের অভিযানে কয়েকজন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তবে স্থানীয়দের মতে, অভিযানের পাশাপাশি অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশও দূর করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অপরাধপ্রবণ এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত পুলিশ টহল এবং সিসিটিভি নজরদারি অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বুড়িগঙ্গা পাড়ের এই গুরুত্বপূর্ণ ওয়াকওয়েতে এখনও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। ফলে অন্ধকারকে কাজে লাগিয়ে অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকার সচেতন নাগরিকদের দাবি, ওয়াকওয়ের পুরো এলাকায় দ্রুত আধুনিক স্ট্রিট লাইট স্থাপন, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩২

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়া...

মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

দীর্ঘ ১৮ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডের সামনে মঞ্চে উঠতে যাচ্ছে...

সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কর্মকাণ্ড করলে ছাড় নয়: যুবদল সভাপতি মুন্না

সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা অপকর্ম বরদাশত করা হবে না বল...

১. বুড়িগঙ্গার ওয়াকওয়েতে অন্ধকার, বাড়ছে অপরাধের শঙ্কা

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষা ওয়াকওয়েটি এক...

যুবদলের শীর্ষ দুই নেতার বাকবিতণ্ডা, পদবঞ্চিত নেতাদের মধ্যে হতাশা

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা