আন্তর্জাতিক

১৯ কোটি পাউন্ড মামলার দ্রুত শুনানির আবেদন ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

১৯ কোটি পাউন্ড মামলার সাজা স্থগিতে দ্রুত শুনানির আবেদন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) এই আবেদন দাখিল করেছেন তিনি।

ইমরান খানের পক্ষে ব্যারিস্টার সালমান সফদারের মাধ্যমে আবেদনটি জমা দেওয়া হয়েছে।

আবেদন অনুসারে, সাজা স্থগিতের মামলার শুনানির জন্য প্রাথমিকভাবে ২৪ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে, প্রধান আসামিপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে একটি হত্যা মামলায় ব্যস্ত থাকায় তা বিলম্বিত হয়। পরে, আদালত ঈদের পর পর্যন্ত শুনানি স্থগিত করেন।

এদিকে নতুন করে ঈদের আগে মূল আপিলের সঙ্গে সাজা স্থগিতের শুনানির সময় নির্ধারণ করতে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া মামলায় ফেডারেল সরকার এবং জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) চেয়ারম্যানকেও বিবাদী করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা