ছবি: সংগৃহীত
সারাদেশ

চুয়াডাঙ্গার দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়, মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ বারী প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এদিকে সকালেই বিএনপি ও জামায়াতের সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে প্রার্থী ভোটযুদ্ধে আছেন। এতে দুটি আসনে তিনজন করে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত) ও মো. জহুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু (বিএনপি), মো. রুহুল আমিন (জামায়াত) ও মো. হাসানুজ্জামান সজিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৩০২ জন পুরুষ, ২ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন মহিলা ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, ২ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা