ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারোলিন লিভিট (২৮)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিভিটের বিদায়ের কথা জানান ট্রাম্প। সেখানে তিনি ক্যারোলিনকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত কর্মীদের একজন’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, নিজের ছোট সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটাতেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিভিট। তিনি তার সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি ক্যারোলিনকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে প্রশংসা করেন।

ট্রাম্প আরও জানান, পদ ছাড়ার পরও ক্যারোলিন তার বাইরের উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির মধ্যে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে সক্রিয় থাকবেন।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প যে প্রশাসন গঠন করেন, সেখান থেকে চলতি বছর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বিদায় নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম, শ্রমমন্ত্রী লোরি মিশেল শ্যাভেজ ডি রেমার এবং অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর প্রধান টড লিওন।

তবে অন্য কর্মকর্তাদের সঙ্গে লিভিটের বিদায়ের পার্থক্য রয়েছে। প্রশাসনিক চাপের কারণে অন্যদের কেউ কেউ পদ হারালেও, লিভিট পারিবারিক ও মাতৃত্বজনিত কারণে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

২৮ বছর বয়সী লিভিট ও তার স্বামী নিকোলাস গত মে মাসে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের মেয়ের নাম ভিভিয়ানা। সন্তানের জন্মের আগে এপ্রিলেই মাতৃত্বকালীন ছুটিতে যান লিভিট। পরে নিয়মিত না হলেও মাঝে মাঝে কর্মস্থলে ফিরতেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে তার সর্বশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয় জুলাইয়ের মাঝামাঝি।

ট্রাম্পের সঙ্গে লিভিটের রাজনৈতিক ও পেশাগত সম্পর্ক শুরু হয় ২০২১ সালে। ওই বছরের জানুয়ারিতে তিনি ট্রাম্পের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি ও স্পিচ রাইটার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারে তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিতি পান তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ২০২৫ সালে মাত্র ২৭ বছর বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন ক্যারোলিন লিভিট। দায়িত্ব নেওয়ার সময় তিনি ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

ডারউইনে টাইগারদের দাপট, চাপে অস্ট্রেলিয়া

লাঞ্চের পর বাংলাদেশি পেসারদের সাবলীল ভাবেই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স...

উদ্বোধনের পরও সচল হয়নি ঈশ্বরদীর দুই মার্কেট

উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজে আসছে না ঈশ্বরদী পৌর এলাকায় নির্...

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্র...

মল্লিকা: ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’

একসময় বলিউডের বিভিন্ন আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মল্লি...

দেবের অস্তিত্বই ছিল না তখন: জিৎ

দুই বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা