সংগৃহীত
বিনোদন

সুস্মিতার সঙ্গে থাকার কারণ জানালেন রোহমন শোল

বিনোদন ডেস্ক

পাঁচবছর আগে বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমন শোলের সঙ্গে সম্পর্কে জড়ান ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন। যদিও সেই সম্পর্ক থিতু হয়নি। বিচ্ছেদের পরও রোহমন শোলকে সুস্মিতার সঙ্গী হয়েও বিভিন্ন জায়গায়তে দেখা যায় নিয়মিত।

কিন্তু কী কারণে? এই প্রশ্নের উত্তের শোল বলেছেন, তিনি কেবল ‘বন্ধু’ হিসেবেই সুস্মিতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকেন। এ ছাড়া এখন পর্যন্ত তিনি ‘অবিবাহিত’ বলেও জানিয়েছেন এই মডেল।

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা ও শোলের। তার পর বছর তিনেক একসঙ্গে ছিলেন তারা। এর মধ্যে আইপিএলের রূপকার ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম-ডেট-বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায় জোরেশোরে। মোদী বিয়ের আভাস দিলেও সেই সম্পর্ক ২০২২ সালে ভেঙে দেন সুস্মিতা।

ওই ঘটনার পরপর শোলকে সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর সুস্মিতার হার্ট অ্যাটাক হলেও ওই তরুণকে তার পাশে দেখা গেছে।

সাক্ষাৎকারো শোল বলেন, আমি বন্ধু হিসেবে সুস্মিতার সঙ্গে আছি। তার সঙ্গে সময় কাটাতে উপভোগ করি। প্রেমের সম্পর্ক না থাকলেও সবাই মনে করে যে আমি এখনও তার প্রেমিক।

শোল জানান, কেউ নাকি আর প্রেমের প্রস্তাব দিচ্ছেন না তাকে। কারণ তার নামের সঙ্গে সুস্মিতার মতো বড় তারকার নাম জড়িয়ে রয়েছে। তবে প্রেমে বিশ্বাস হারাননি তিনি। ফের ভালবাসতে, প্রেমে পড়তে রাজি আছেন শোল।

সুস্মিতার সঙ্গে সম্পর্কের কারণে ব্যক্তিগত ক্যারিয়ার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও সাক্ষাৎকারে জানিয়েছেন শোল। তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কের পর আমি মডেলিংয়ের কাজ হারাতে বসি। কারণ নির্মাতা ধরেই নিয়েছিলেস, আমি সিনেমায় চলে আসছি আর বোধহয় মডেল হব না।

কেবল হারানোর কথা নয় এই সম্পর্ক থেকে কিছু ‘পাওয়া’ নিয়েও অকপট হয়েছেন শোল, ‘আমি তার কাছ থেকে বহু কিছু শিখেছি। বিশেষ করে আর্য এবং তালির শুটিং সেটে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সুস্মিতার অভিনয় সামনাসামনি দেখতে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।’

শোল কেন সুম্মিতার সঙ্গেই থাকেন এই বিষয়ে সাবেক এই বিশ্বসুন্দরী অবশ্য কোনো কথা বলেননি।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।

অভিনয়ের চাইতেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত সুস্মিতা। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরো কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছে তার ভক্তরা।

বয়স ৫০ হলেও, ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন কেন বিয়ের পিড়িতে বসছেন না সেই কারণ তিনি খোলাসা করেছেন কদিন আগে।

এই অভিনেত্রী বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু বিয়ে করার জন্য যোগ্য কাউকে তো খুঁজেও পেতে হবে, তাই না? বিয়ে এমনি এমনি তো হয়ে যায় না, এটি একটি হৃদয়ের বন্ধন। কাউকে দেখে বা চিনে এই অনুভূতিটাতো ভেতর থেকে আসতে হবে।

বিয়ে না করলেও দুই পালিত কন্যার মা হয়েছেন সুস্মিতা। সুস্মিতার ব্যস্ততা এখন ওটিটির পর্দা ঘিরে। ডিজনি প্লাস হটস্টারের ক্রাইম থ্রিলার আর্যতে শেষবার দেখা গেছে তাকে। সেখানে তিনি একজন মাফিয়া সম্রাজ্ঞীর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিজের তৃতীয় পর্ব আসছে চলতি বছরে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা