সারাদেশ

সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশিজনদের নিয়ে সোনাগাজীতে সম্প্রীতি সমাবেশ 

ফেনী  প্রতিনিধি

‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশিজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সমাবেশটি হয়।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সমাবেশটি আয়োজন করা হয়।

পিএফজি'র সদস্য জ্যোতিষ চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও সুজন সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মোস্তফা, সেক্রেটারি এ কিউ এম বদরুদ্দোজা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ( ভিপি দুলাল ), পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, সুজন সোনাগাজী উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নান, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ হোসাইন মামুন, দৈনিক কালবেলা সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ সদস্য বায়েজিদ হোসেন বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা সোনাগাজী উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা