ছবি: সংগৃহীত
সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল রোববার সকাল ১০টার দিকে চালকিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবি সূত্র আরও জানায়, চলতি আগস্ট মাসে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ৫২২ বোতল এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানটির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্...

কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি --অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি

কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২...

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্...

বনানীতে স্লিপার বাস মালিকদের অবৈধতার বৈধতা দাবি

সারাদেশে চলাচলরত স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানী সড়ক অবরোধ করেছেন...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা