ছবি: সংগৃহীত
জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই: সিইসি

আমার বাঙলা ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তিনি বলেছেন, নির্বাচন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায় বা আন্তর্জাতিক মানদণ্ডে যা বোঝায়, আমরা তেমন নির্বাচনই দেখাতে চাই।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ মনিটর করা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা কন্ট্রোল রুম ভিজিট করতে আসলাম। আসন দুইটিতে ড্রোন থেকে শুরু করে সবকিছু ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটি মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই নির্বাচনও যাতে অন্তত তার চেয়ে ভালো হয়, আমরা সেদিকে জোর দিয়েছি। সুন্দর ও স্মুথ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শেরপুর বর্ডারিং এলাকা। সেখানে আর্মিকে সীমান্ত থেকে কিছুটা দূরে থাকতে হয়। এজন্য আমরা সেখানে বিজিবি মোতায়েন বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি। পাশাপাশি র‍্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ভোটের সার্বিক পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে সাতটায় আমি প্রথম রিপোর্ট পাই। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে আসছে এবং ভোট দিচ্ছে। সাধারণত উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হওয়ার একটি প্রবণতা থাকে, তবুও দেখা যাক কী হয়। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরছে।

চট্টগ্রামের দুটি আসনের ফল নিয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি আদালতের সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। আদালত যখন যে সিদ্ধান্ত দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটি আমাদের নিয়ন্ত্রণে নেই।

একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ সদস্যের বক্তব্য ও এ সংক্রান্ত মামলা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এছাড়া বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বিগত সরকারের আমলের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।

তিনি বলেন, আইন-কানুন ও নতুন অধ্যাদেশ পাসের বিষয় রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা