সারাদেশ

লেবু বাগানে মিললো ব্যবসায়ীর গলাকাটা লাশ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আবদুস সালাম (৫০) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুস সালাম মিয়া বুধবার রাত ১০ টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি নিখোঁজ হন। তিনি বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা রাতব্যাপী খোঁজা-খুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলাকাটা লাশ দেখতে পায়।

নিহতের স্ত্রী বাছাতন নেছা বলেন, ‘আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা লাশ দেখতে পাই।’ তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ‘আমার বাবার কোনো শক্র ছিল না। যারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা