লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিয়ের আট মাস পর শ্বশুরবাড়ি থেকে রুবেল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মহব্বত আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিয়ে হয় রিয়া আক্তারের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।

নিহতের পরিবারের দাবি, ‘ঘটনার রাতে শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে রুবেল সেখানে গেলে সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তারা এটিকে আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে।’

লক্ষ্মীপুর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, ‌‌‌‌‌‌‌‌‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনসহ তার শাশুড়ি—পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা