সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় অস্ত্র পাঠাল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানিয়ে রাশিয়ায় লাখ লাখ অস্ত্রসহ কনটেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক জানিয়েছেন, রাশিয়ায় উত্তর কোরিয়া যেসব কনটেইনার পাঠিয়েছে, সেগুলো ১৫২ মিলিমিটারের ৩০ লাখের বেশি কামানের গোলা অথবা ৫ লাখ রাউন্ড গুলি বহন করতে পারে।

তিনি বলেন, ‘‘কনটেইনারগুলোতে দুই ধরনেরই গুলির মিশ্রণ থাকতে পারে। কমপক্ষে কয়েক মিলিয়ন গুলি যে পাঠানো হয়েছে, তা বলা যায়।’’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ৩০ শতাংশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়োজিত কারখানাগুলো পুরোদমে তাদের কার্যক্রম চালু রেখেছে।’’ তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি মন্ত্রী শিন।

দীর্ঘদিন ধরে পিয়ংইয়ং এবং মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে সিউল ও ওয়াশিংটন। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র সরবরাহ করায় উত্তরের নিন্দাও জানিয়েছে দেশ দুটি। তবে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করলেও উভয় দেশই অস্ত্র ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর থেকে রাশিয়ায় অস্ত্রবাহী অথবা অস্ত্র তৈরির কাঁচামালবাহী ১০ হাজারের বেশি কনটেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, তারা কনটেইনারের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে গত বছরের জুলাই থেকে রাশিয়া উত্তর কোরিয়ায় পিয়ংইয়ংয়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি কনটেইনার পাঠিয়েছে। শিন বলেছেন, মস্কো প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখায় উত্তর কোরিয়া আগামী মাসে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

নীলফামারী শহরের বড়বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা