সংগৃহিত
বিনোদন

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন স্বরা!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের নেশা ও পেশা শোবিজ। এরপরেও রাজনীতি সচেতন মানুষ হিসেবেই সবসময় নিজের পরিচয় দিয়ে আসছেন তিনি। এবার নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে।

সব কিছু ঠিক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা ভাস্কর। নর্থ সেন্ট্রাল মুম্বাইয়ে তাকে কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

ভারতের লোকসভা নির্বাচন ক্রমশ এগিয়ে এলেও, এখন পর্যন্ত সম্পূর্ণ প্রার্থিতালিকা ঘোষণা করেনি কংগ্রেস। সেই আবহেই সম্প্রতি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথলার সঙ্গে দেখা করতে দিল্লিতে দলের সদর দপ্তরে যান স্বরা। এরপরই স্বরার কংগ্রেসে যোগদানের জল্পনা জোর পেয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নর্থ সেন্ট্রাল মুম্বাই লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে স্বরাকে।

নর্থ সেন্ট্রাল মুম্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আরও এক অভিনেতার নাম নিয়ে আলোচনা চলছে। তিনি হলেন রাজ বব্বর। স্বরা অথবা রাজ, দুজনের মধ্যে একজনকে ওই আসনে প্রার্থী করা হতে পারেন বলে জানা গেছে।

বাণিজ্য নগরীর রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, নর্থ সেন্ট্রাল মুম্বাই লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে হেভিওয়েট প্রার্থী দাঁড় করাতে আগ্রহী দলটি।

ভারতের রাজনীতি এবং সমাজব্যবস্থার খুঁটিনাটি নিয়ে বরাবরই সরব স্বরা। প্রকাশ্যে সরকারি নীতির সমালোচনাও করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচক হিসেবেও পরিচিত তিনি, যে কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-বিদ্রুপও সইতে হয় তাকে।

এমনকি স্বরার রাজনৈতিক অবস্থান তার অভিনয় জীবনেও প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। যে কারণে প্রতিভা সত্ত্বেও স্বরাকে ক্রমশ কোণঠাসা হতে হচ্ছে বলে অনুযোগ করেন তার অনুরাগীরা।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা স্বরার। মা ইরা ভাস্কর সেখানকার অধ্যাপিকাও। বাবা সি উদয় ভাস্কর নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। কলেজজীবন থেকেই রাজনীতি সচেতন স্বরা। এর আগে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’তেও দেখা গিয়েছিল তাকে।

সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধেও সরব হন স্বরা। এবার নির্বাচনী রাজনীতিতে তার অভিষেক হতে যাচ্ছে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা