ছবি: সংগৃহীত
রাজনীতি

যেখানেই ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব: আসিফ মাহমুদ

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়, তাহলে আমরা বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। যেখানেই কাউকে ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ কথা বলেন। উপজেলার সেবারহাটে এ পদযাত্রা হয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, ‘এবার জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তাঁরা বাংলাদেশের নাগরিকই নন। তাঁদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।’

বিএনপিকে উদ্দেশ্য করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি, তারা কীভাবে আপনার–আমার–জনগণের টাকা লুট করা, ব্যাংকখেলাপিদের, ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘তারা কৃষক ও শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা ৫বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।’

সংস্কারের প্রসঙ্গ এনে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা একটি দলকে বলতে শুনি, তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটিবারও তাদের দলীয়প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখিনি। তারা অন্যান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরও আমরা দেখছি, তারা মুখে এক, মনে আরেক।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা