ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজার-২ আসনে প্রার্থীদের হলফনামায় শিক্ষা, সম্পদ ও মামলার ভিন্ন চিত্র

মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়–সম্পদ এবং মামলার অবস্থান একে অপরের থেকে ভিন্ন চিত্র তুলে ধরেছে।

স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান একজন এলএলবি ডিগ্রিধারী। তিনি কৃষিখাত থেকে বছরে ১৯ হাজার ৯৫০ টাকা আয় করেন এবং পেশাগত আয় দেখিয়েছেন ৩ লাখ ৯ হাজার ৯৫০ টাকা।

বিএনপির মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হলফনামা অনুযায়ী তার নগদ অর্থ ২২ হাজার ৪২২ টাকা, ব্যাংকে জমা ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং আবাসিক বাড়ির মূল্য ৮ লাখ টাকা।

আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল উল্লেখ করেছেন। তিনি পেশায় ব্যবসায়ী এবং বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী)। তার নগদ অর্থ ৭৫ হাজার ৫৫৭ টাকা, ব্যাংকে জমা ৫ লাখ ৫৫ হাজার ৪৪৩ টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ ২৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। তিনি এর আগে কুলাউড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে মোট তিনটি ফৌজদারি মামলা রয়েছে—একটিতে তিনি অব্যাহতিপ্রাপ্ত, একটিতে খালাসপ্রাপ্ত এবং একটি মামলা বর্তমানে বিচারাধীন। তার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় ৩ লাখ ৭০ হাজার টাকা এবং মোট সম্পদ ৩৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া তিনি ১২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটরযান থাকার তথ্য দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস হলফনামায় উল্লেখ করেছেন, তিনি দাওরায়ে হাদিস পাস। তার বার্ষিক আয় ৫ লাখ ২০ হাজার টাকা এবং নগদ সম্পদ রয়েছে ২ লাখ টাকা।

স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ অর্থের পরিমাণ ৩২ লাখ ৫৭ হাজার ২০৮ টাকা, ব্যাংক আমানত ১১ লাখ ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৪ লাখ ১৪ হাজার টাকা এবং নগদ সম্পদ ১ লাখ টাকা।

বাসদ মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি উল্লেখ করেছেন। তিনি নগদ অর্থ হিসেবে ৬ লাখ ৩ হাজার ৭৫৩ টাকা এবং ব্যাংকে জমা ৪১ হাজার ২৬৮ টাকা থাকার কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেওয়া এসব তথ্য কুলাউড়া আসনের ভোটারদের সামনে প্রার্থীদের শিক্ষা, আর্থিক সক্ষমতা ও আইনগত অবস্থানের একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা