বিনোদন

মেয়েরা মুখ বুজে সহ্য করে যায়

বিনোদন ডেস্ক

কুশল বিনিময়ের পর শুরুতেই জানতে চাইলাম, ‘জুয়েল থিফ’-এর সফলতা কীভাবে উদ্‌যাপন করলেন? স্মিত হেসে নিকিতা বলেন, ‘আমি কখনোই কোনো সফলতাকে বড় করে উদ্‌যাপন করি না। এ ছবির ক্ষেত্রেও তা-ই হয়েছে। তবে অনেকেই আমাকে প্রশংসাভরা মেসেজ পাঠিয়েছেন। সেগুলো পড়ে খুব ভালো লেগেছে। আসলে সাফল্য আমার কাছে ক্ষণস্থায়ী ও আপেক্ষিক। তাই সফলতাকে মাথায় চড়তে দিই না।’

জুয়েল থিফ ছবিতে সাইফ ও জয়দীপের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে নিকিতা বলেন, ‘আমি কাছ থেকে বসে ওনাদের পর্যবেক্ষণ করতাম আর নিজেকে সমৃদ্ধ করতাম। এই দুই গুণী অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া এবং তাঁদের আশপাশে থাকা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বড় পর্দায় সুযোগ পেতে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সে অভিজ্ঞতার কথাও জানান নিকিতা। তিনি বলেন, ‘আমাকেও বস্তাপচা, গোঁড়া চিন্তাভাবনার সঙ্গে লড়াই করতে হয়েছে। কবির সিং ছবিটাই আমাকে এই তথাকথিত চিন্তা থেকে বের করে আনে। এখন নির্মাতারা আমাকে নতুনভাবে ভাবেন, এর পুরো কৃতিত্ব আমি কবির সিং-কেই দিতে চাই। আর ওটিটি অবশ্যই আমার পথ অনেকটা সহজ করে দিয়েছে।’

অভিনয়জীবনের শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে নিকিতাকে। ‘বহিরাগত’ হওয়ার কারণে একাধিকবার ‘নেপোটিজম’-এর শিকার হয়েছেন বলেও জানান। নিকিতা বলেন, ‘আমি জানি, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আর এটাও জানি, এটা কখনো পুরোপুরি বদলাবে না। তাই একে মেনে নিয়ে নিজের মনকে শান্ত রাখা ছাড়া উপায় নেই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ভাগ্যের ওপর আস্থা রাখতে হবে। আমরা আমাদের প্রতিভার মূল্য নিশ্চয়ই একদিন পাব।’

শুধু স্বজনপোষণ নয়, বলিউডে লিঙ্গবৈষম্যের অভিজ্ঞতাও নিকিতার হয়েছে। কিছুটা আক্ষেপ নিয়ে বলেন, ‘আপনার পুরুষ সহ-অভিনেতা আপনার চেয়ে বেশি সুযোগ ও সুবিধা পাবেন, এটা খুব স্বাভাবিক বিষয় বলে আমি দেখে এসেছি। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এই বৈষম্য আছে। আর দীর্ঘ সময় ধরে মেয়েরা তা মুখ বুজে মেনেও নিয়েছেন। এটা আমাদের সমাজেও,ছেলেরা সুযোগ পায় বেশি, মেয়েরা মুখ বুজে সহ্য করে যায়। তবে এই বৈষম্যের বিরুদ্ধে আমার লড়াই এখনো চলছে।’

প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডকে ‘রূঢ়’ বলে মন্তব্য করেছিলেন। সে প্রসঙ্গ উঠতেই নিকিতা বলেন, ‘আমার সঙ্গেও হয়তো খারাপ ব্যবহার করা হয়েছে। তবে কয়েকজন মানুষের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে আমি রূঢ় বলতে পারি না। অন্য সব ক্ষেত্রের মতো এখানেও ভালো-মন্দ দুটি দিকই আছে। আমি কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি।’

প্রতিযোগিতা প্রসঙ্গে নিকিতার ভাবনা ইতিবাচক। তিনি বলেন, ‘প্রতিযোগিতাকে আমি অনুপ্রেরণা হিসেবে নিই। সমসাময়িক অভিনেত্রীদের ভালো কাজ দেখে আমি উদ্বুদ্ধ হই, এগিয়ে চলি।’

ওটিটিকে বিনোদনজগতের জন্য আশীর্বাদ বলেই মনে করেন নিকিতা। তাঁর ভাষ্যে, ‘অনেক গল্প আছে, যেগুলো নির্মাতারা বড় পর্দায় বানানোর সাহস বা সুযোগ পান না। কিন্তু ওটিটিতে তাঁরা সেই সৃজনশীলতাকে পুরোপুরি প্রকাশ করতে পারেন। এখানে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করা যায়।’

থ্রিলারধর্মী ছবিতে কাজ করলেও নিকিতা মূলত হালকা মেজাজের রোমান্টিক ছবির ভক্ত, ‘কোনো ছবি বা সিরিজের শেষটা যদি আনন্দময় হয়, তাহলে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।’ আড্ডার এক পর্যায়ে আরও জানালেন, অভিনয়শিল্পী না হলে তিনি হয়তো ট্রাভেল ব্লগার কিংবা যোগ প্রশিক্ষক হতেন। কোন অভিনেত্রী তাঁকে অনুপ্রাণিত করেন? উত্তরে বললেন, ‘এ তালিকায় অনেকেই আছেন। তবে মাধুরী দীক্ষিত আর ঐশ্বরিয়া রাই বচ্চন আমার মূল অনুপ্রেরণা।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা