বিনোদন

মুক্তির অপেক্ষায় রুনা অভিনীত একাধিক সিনেমা

আমার বাঙলা ডেস্ক

বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।

নাটকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাতেও তিনি নাম লিখিয়েছেন বেশ আগে। মাঝে নিজের ওজন কমিয়ে খোলামেলা শরীরে হাজির হয়ে কিছুটা বিতর্কের মুখেও পড়েছিলেন। বেশ কিছুদিন অবশ্য মিডিয়ার বাইরেও ছিলেন এ অভিনেত্রী।

তবে ফের কাজে ফিরেছেন। ‘লীলামন্থন’ নামে নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। সিনেমাটি প্রসঙ্গে রুনা বলেন, ‘এর গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। আমার বিশ্বাস দর্শকদের পছন্দ হবে।’

এ ছাড়াও শেষ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ। সবগুলোই মুক্তির অপেক্ষায় আছে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রুনা খান বলেন, “মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমা। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত।

এছাড়া শেষ করেছি কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে।”

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা