ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন সেনাকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে কৌশলগত খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর চেষ্টা করলে তা মোকাবিলায় দেশটির নেতৃত্ব প্রস্তুত রয়েছে।

সোমবার (২০ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে এমন ব্যক্তিরা আছেন, যারা সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত এবং মার্কিন সেনাদের মোকাবিলায় অপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, দক্ষিণ ইরানের কৌশলগত খার্গ দ্বীপ দখলের মতো কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে বাঘায়ি বলেন, তেহরান জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও প্রতিরোধ—দুই পথকেই বিবেচনায় রাখে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়েও কোনো অস্পষ্টতা নেই।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারকটি সংক্ষিপ্ত এবং এতে ১৪টি ধারা রয়েছে। শুরু থেকেই আমরা বলে আসছি, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের। এ বিষয়ে ওমানের সঙ্গে পরামর্শ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চুক্তির ভাষা পুরোপুরি স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্রের এ চুক্তি ভঙ্গ করার কোনো অজুহাত নেই।’

ইরানি মুখপাত্র জানান, চলমান সংঘাতের মধ্যেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বার্তা তেহরানের কাছে পৌঁছেছে।

তিনি বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পেয়েছি। বিস্তারিত বলতে চাই না, তবে সাম্প্রতিক দিনগুলোতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন মধ্যস্থতাকারী আমাদের কাছে কিছু প্রস্তাব ও ধারণা পৌঁছে দিয়েছেন।’

সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন বাঘায়ি। তিনি বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরানের কোনো বৈরিতা নেই। তবে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

বাঘায়ি সতর্ক করে বলেন, ‘আমরা বারবার বলেছি, আঞ্চলিক দেশগুলোর প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। তবে আমরা আশা করি, তারা তাদের দায়িত্ব পালন করবে এবং তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে দেবে না। যতদিন এ ধরনের হামলা চলবে, ততদিন আমাদের সশস্ত্র বাহিনীও জবাব দিতে থাকবে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা