খেলা

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে জায়গা করে নিলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের টিকিট, ঘরের মাঠে কোচ কার্লো আনচেলত্তির অভিষেক এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য আজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। আর সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় ১-০ ব্যবধানে।

গোলের এই ব্যবধান অবশ্য ম্যাচের চিত্রকে পুরোপুরি তুলে ধরতে পারছে না। বাস্তবতা হচ্ছে, আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। উপহার দিয়েছে গতিময় ও আক্রমণাত্মক ফুটবলও।

ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে ব্রাজিল শট নেয় ১১টি, যার ৪টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের আজকের খেলায় আনচেলত্তির কৌশলের ছাপও ফুটে উঠেছে দারুণভাবে। পাশাপাশি এই জয়ে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ব্রাজিল।

ঘরের মাঠে অভিষেকের এক দিন আগে নিজের ৬৬তম জন্মদিন পালন করেন আনচেলত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরাও তাঁকে নিরাশ করেননি। জয়ের পাশাপাশি সাও পাওলোতে আজ প্রত্যয়ী ফুটবলও উপহার দিয়েছেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।

ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হয়েছে অনেক। বিশেষ করে সেই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে পেরেছিল আনচেলত্তির দল। ম্যাচের পর আক্রমণে গতি আনার কথা বলেছিলেন ব্রাজিল কোচ নিজেও। সেই লক্ষ্যে একাদশে উল্লেখযোগ্য তিনটি পরিবর্তনের কথাও শোনা গিয়েছিল।

ম্যাচের আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো যে তিনটি পরিবর্তনের কথা বলেছিল, সেই পরিবর্তন নিয়েই শুরু হয় আজকের ম্যাচটি। গেরসন, এস্তেভাও ও রিচার্লিসনের জায়গায় একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। দলের খেলাতেও এই পরিবর্তনের ছাপ ছিল স্পষ্ট।

আগের ম্যাচে আক্রমণে যেতে হিমশিম খাওয়া ব্রাজিল আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকেই বলের দখল রেখে একের পর এক আক্রমণে যায় তারা। তবে আক্রমণে গেলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। বক্সের ভেতর গিয়ে নষ্ট হচ্ছিল ব্রাজিলের আক্রমণগুলো। শেষ পর্যন্ত ম্যাচের ৪৪ মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল।

সমন্বিত এক আক্রমণে রাফিনিয়ার কাছ থেকে বল পান কুনিয়া। তিনি বক্সের ভেতর বল বাড়ান ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে। দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। এই লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর শুরুর দিকে ম্যাচের গতি কিছুটা মন্থর ছিল। প্যারাগুয়ে এ সময় কয়েকবার আক্রমণে গিয়ে ব্রাজিলকে বিপদেও ফেলার চেষ্টা করে। তবে ব্রাজিলের দারুণভাবে গড়ে তোলা রক্ষণ ভাঙার মতো যথেষ্ট শক্তি দেখাতে পারেনি তারা। কিছুটা সামলে নিয়ে ব্রাজিল আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের হেড থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের।

ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষ্যে আক্রমণের গতি অনেক বাড়িয়ে দেয় ব্রাজিল। কয়েকবার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আর পায়নি তারা। ভিনিসিয়ুসের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

এদিকে বলিভিয়ার কাছে ২–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের পৌঁছানোর দৌড় থেকে ছিটকে গেল চিলি। ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা