সংগৃহিত
বিনোদন
ওয়ালিদ আহমেদ

ভারতে সিনেমা মুক্তি আমাদের জন্য নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক: ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘মেঘের কপাট’ চলতি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র , চলচ্চিত্রটি ভারতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে, এছাড়াও ভারতের মাটিতে ইতিমধ্যে গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্মফেস্টিভ্যালথেকে সম্মাননা লাভ করেছে। ‘মেঘের কপাট’ ও অন্যান্য বিষয় নিয়ে চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে কথা বলেছেন সাজু আহমেদ-

‘মেঘের কপাট’ সিনেমার মূল্যায়ন...

প্রথম সিনেমার সব কিছুই নতুন এবং ভালোলাগার। সিনেমার দর্শকরা শিল্পীদের অভিনয়, গল্প, গান এবং বিশেষভাবে লোকেশন এর চিত্রায়ন খুব পছন্দ করেছে। যাদের জন্য সিনেমাটা বানিয়েছি, তারা কি বলছেসেটাই গুরুত্বপূর্ণ। দর্শকদের বিভিন্ন মতামত আমি শোনার চেষ্টা করেছি, যা আমার কাজের অনুপ্রেরণা হয়েছে। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে পজিটিভ রেসপন্স পাচ্ছি। তবুও ব্যক্তিগত ভাবে বলবো, আরও অনেক কিছু দেয়ার মত ছিল, যা হয়ত সামনে দেবার চেষ্টা করবো।

‘মেঘের কপাট’ ভারতে সম্মাননাও পেয়েছে, অনুভূতি...

ভারতে মুক্তি আমাদের সিনেমার জন্য এক নতুন অধ্যায়। আমরা সিনেমাটা বানানোর সময়ই সাবটাইটেল করেছিলাম। কারন আমরা চাইছিলাম পৃথিবীর অন্য ভাষার মানুষও সিনেমাটা দেখুক। এই মুক্তির মাধ্যমে ওপার বাংলার মানুষ সিনেমাট াদেখার সুযোগ পাবে এবং অন্য হিন্দি বা ভাষার কোন নাগরিক গেলেও তারা সাবটাইটেল থাকার ফলে বুঝতে পারবে।আর আরেকটি ভালো খবর হলো, ভারতের আমরা এবার সর্বমোট তিনটি পুরষ্কারপেয়েছি। ভারতের বিখ্যাত গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে মেঘের কপাট সেরা বিদেশি চলচ্চিত্র নির্বাচিত হয়। এছাড় াসেরা নির্মাতা হিসেবে আমাকে পুরস্কৃত করা হয়। এবং সবচেয়ে চমক ছিল ‘রাজ কাপূর’ আ্যাওয়ার্ড। বিদেশের মাটিতে নিজের চলচ্চিত্র নিয়ে এই অনন্য সম্মান হাতে দেয়ার সময়, তারা বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল। সেই অনুভূতিটা আমায় গর্বিত করেছে।

বাংলাদেশের সিনেমা শিল্পের বর্তমান অবস্থায়...

সিনেমা দিন দিন উন্নত হচ্ছে। গত দশ বছরে কি পরিমান উন্নত হয়েছে তা আজকের যে কোন একটা সিনেমার কাজ দেখলেই বোঝা যায়। তাই পজিটিভ দিক গুলো ভাবতে হবে। বিদেশি প্রডাকশন হাউজগুলো আমাদের সিনেমায় লগ্নি করতে আগ্রহী হচ্ছে। এছাড়া আমাদের সিনেমা দেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ শুরু করেছে সম্প্রতি। তাই সিনেমার সুদিন ফিরে আসিবে বলে আমি আশাবাদী।

চলচ্চিত্রের সংকট নিরসনে করণীয়...

প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বের যে কোন চলচ্চিত্র এখন আমাদের হাতে হাতে। তাই প্রতিযোগীতার বাজারটা আরও বড় হয়েছে। দর্শক বড় বাজেটের সিনেমাদেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে। নিখুঁত নির্মাণ আর বিশ্বমানের সিনেমা না বানাতে পারলে, দর্শক আমাদের সিনেমা দেখবে না। তাই ভালো গল্পের সাথে গুনগত মান ধরে রেখে সিনেমা বানাতে পারলেই কেবল এই সংকট কাটানো যাবে। পাশাপাশি ভালো সিনেমা হলের পরিবেশ বাধ্যতামূলক করতে হবে।

সিনেমা নিয়ে পরিকল্পনা...

২০২৪ এ আমার দুটি সিনেমা শুরু করার পরিকল্পনা আছে। ৩টি গল্প হাতে আছে। সময়, বাজেট এবং আর্টিস্টদের শিডিউল বিবেচনায় যে কোন একটা গল্প আগে শুরু করবো। নতুন সিনেমায় অবশ্যই আগের নির্মাণ থেকে তফাৎ থাকবে। ‘মেঘের কপাট’ এ গল্পের প্রয়োজনে এক রকম নির্মাণ ছিল। এবার যেহেতু ভিন্ন গল্প তাই নির্মাণ শৈলীও আলাদা করা হবে। নতুন সিনেমায় আরও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকবে পোস্ট প্রডাকশনে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন সিনেমার ঘোষণা দেবো।

নাটক ও গান নির্মাণের খবরাখবর...

গান আমার প্রাণ। আমার লেখা বহু গান স্বনামধন্য সব শিল্পীদের কন্ঠে আছে। তাই গান কখনো ছাড়তে পারবো না। সিনেমা নির্মানের ব্যস্ততায় নাটকের কাজে গতি কমেছে। তবে বিশেষ দিবস বা খুব ভালো গল্পপেলে নাটক নির্মাণ করবো আবার। আগামী বছরও বেশ কিছু গান আসবে। নাটক আসবে কিনা এখনো পরিকল্পনা করিনি। আপাতত সিনেমাতে মনযোগ দিচ্ছি।

নতুনদের প্রতি পরামর্শ...

চলচ্চিত্রের বাজার বড় হচ্ছে, তাই নতুনদের এগিয়ে আসার এখনই সময়। হাতে যা আছে তাই নিয়ে শুরু করে দিতে হবে। ছোটছোট করে কিছু কাজ করে, তারপর বড় কাজে হাত দিতে হবে। লেগে থাকলে নতুন নির্মাতারা অবশ্যই সফলতা পাবেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা