ছবি: সংগৃহীত
শিক্ষা

ভাই-ভাই বলে শান্তিচুক্তি: ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

আমার বাঙলা ডেস্ক

গত এক বছরে নানা ঘটনার জেরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ১৫ বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র শেষ ছয় মাসেই তিনটি বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে তারা।রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দুটি গাড়িও ভাঙচুরের শিকার হয়।

এক মাস আগেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। তখন তাঁরা ‘ভাই ভাই’ স্লোগানে প্রতিজ্ঞা করেছিলেন যে আর কোনো মারামারিতে জড়াবেন না। কিন্তু ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষের পুনরাবৃত্তি হলো।

ঘটনার সময় ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুরের পর উত্তেজনা আরও বেড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি শুরু হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব দুপুর সোয়া ১২টার দিকে প্রথম আলোকে জানান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফিরিয়ে নেয়। কলাবাগান এলাকায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা–পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। তখন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁরা আর সংঘর্ষে জড়াবেন না। সেই সময় তাঁরা স্লোগান দেন—“আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই।”

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা