সংগৃহিত
খেলা

বিমানবন্দরে হকি খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক: সিঙ্গাপুরে এএইচএফ জুনিয়র আসরে ছেলে ও মেয়েদের দুই বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ছেলেদের হকিতে শিরোপা ধরে রাখতে পেরেছে। মেয়েদের আসরে হয়েছে রানার্সআপ।

লক্ষ্য পূরণ করে সোমবার দেশে ফিরেছে সবাই। ঢাকার বিমানবন্দরে নেমে হকি ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে মিষ্টি মুখের সঙ্গে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা।

বিমানবন্দরে তাদের বরণ করে নিয়েছেন হকি ফেডারেশনের নতুন সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। খেলোয়াড়দের উপস্থিতিতে নতুন সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার জন্য এটা অনেকটা উপহার স্বরূপ। ভবিষ্যতে হকিকে যেন এগিয়ে নিতে পারি, আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে।’

নতুন সভাপতি সামনের দিকে খেলোয়াড়দের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘এই খেলোয়াড়রাই আমাদের ভবিষ্যৎ। এদের অনেকেই সিনিয়র দলে খেলবে। তাদের আরও উন্নত অনুশীলন ও ম্যাচ খেলার ব্যবস্থা করবো।’ নারী দলের ম্যানেজার ও ফেডারেশনের সদস্য তারিকউজ্জামান নান্নু বলেছেন, ‘সভাপতি মহোদয় নারী হকি দলকে আলাদাভাবে উদ্দীপনামূলক কথা বলেছেন।

নারী খেলোয়াড়রা যেন নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলনের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা