ছবি: সংগৃহীত
বিনোদন

বিবাহিত পুরুষদের সতর্ক করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

পাঁচ দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এবার বিবাহিত পুরুষদের উদ্দেশে মজার এক সতর্কবার্তা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তার পরামর্শ, জীবনের অনেক তারিখ ভুলে গেলেও বিয়ের তারিখ যেন স্বামীরা কোনোভাবেই ভুলে না যান।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি পর্বে বিবাহিত পুরুষদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রসিকতার ছলে এ পরামর্শ দেন বলিউডের ‘শাহেনশাহ’।

অমিতাভ বলেন, স্বামীদের উদ্দেশে আমার একটি কথা—সব তারিখ মনে না থাকলেও বিয়ের তারিখ অবশ্যই মনে রাখবেন। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রীদের প্রায়ই বলতে শোনা যায়, ‘তোমার কি মনে আছে, আমাদের বিয়ে কবে হয়েছিল?’

এরপর মজা করে তিনি বলেন, বিবাহিত পুরুষেরা যদি এই তারিখ ভুলে যান, তাহলে ‘জুতো-চপ্পল উড়ে আসতে পারে’।

কেবিসি ১৮-এর ওই পর্বে এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেন, রাতে জয়া বচ্চন কি তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন?

জবাবে অমিতাভ জানান, তার ব্যস্ত কর্মসূচি সম্পর্কে পরিবারের সদস্যদের আগেই জানিয়ে রাখা হয়। সেই সময়সূচি অনুযায়ী পরিবারের রাতের খাবারের পরিকল্পনাও করা হয়।

অভিনেতা বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর তিনি পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে মেসেজ পাঠান। এরপর সেদিনের শুটিংয়ের সময়সূচি জানিয়ে দেন। কোনো দিন বাড়ি ফিরতে দেরি হলে সেটিও আগে থেকেই পরিবারকে জানিয়ে দেন, যাতে তার জন্য কেউ অপেক্ষা না করেন।

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরে দর্শকদের অন্যতম পছন্দের অনুষ্ঠান। তার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করা, প্রতিযোগীদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথন এবং মাঝেমধ্যে মজার রসিকতা অনুষ্ঠানটিকে আলাদা আকর্ষণ এনে দিয়েছে।

হট সিটে থাকা প্রতিযোগীদের সঙ্গে খেলার ফাঁকে নিজের ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা। এবারও তেমন এক আড্ডায় দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের বিয়ের তারিখ মনে রাখার পরামর্শ দিলেন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

শারীরিক সমস্যায় জোকোভিচের হতাশা

দুই দশক পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ইউএস ও...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা