সংগৃহিত
রাজনীতি

বিএনএম প্রস্তাব দিয়েছিল, গ্রহণ করিনি

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে ক্রিকেটার সাকিব আল হাসান সাথে বিএনএম-এ যোগ দেওয়ার যে ছবি ও সংবাদ প্রচার হয়েছে, সে প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এটা তো গোপন কিছু নয়। আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি গ্রহণ করিনি। সাকিব আল হাসান দেশের গৌরব, তিনি এখানে কিছু করতে পারেননি, পরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমানে দেশে নোংরা রাজনীতি বিরাজমান। নির্বাচনী বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা হয়ে থাকে। বিশেষ করে যে দল সরকারে থাকে, তারাই এ খেলা খেলে। রাজনীতিতে শর্টকার্ট বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।

তিনি বলেন, সরকারের পক্ষে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের বলেছি, ৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আমার কাছে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন। সামরিক বাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সদস্য সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে আসেন। আমি তখন বলি, তুমি বিশ্বমানের খেলোয়াড়। তুমি রাজনীতি করবে কি না সেটি তোমার ব্যাপার। সাকিব তার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আগে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঘোষণা দিলেন আমি বিএনএম পার্টিতে যোগ দেবো-ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি তখনও সংবাদ সম্মেলন করেছিলাম।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের আগেই বলেছি-যারা অফার নিয়ে এসেছিল, তাদেরকেও বলেছি, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারবো না। আমার রাজনৈতিক কোনো বিলাস নেই। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি। বিএনপির অনেক সংসদ সদস্য যোগযোগ করেছিল, আমি তাদেরকে নিরস্ত্র করেছি। বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি তালবাহনা করেছি।

তিনি অভিযোগ করেন, আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এসব করেছে। আমি সরকারের শেষ সময়ে বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি খেজুরের বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেওয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই। আমি তো বিএনএম-এ যোগ দেইনি, তাহলে কী দোষ আমার? আমার বিরুদ্ধে এসব কিছু না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা