সংগৃহিত
লাইফস্টাইল

কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায়

লাইফস্টাইল ডেস্ক: বাংলাদেশে ডায়াবেটিস, স্থুলতা, হৃদরোগ, ক্যানসার, হাইপারটেনশন ইত্যাদি রোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোলেস্টেরলের এসব রোগের সঙ্গে একটি বড় সম্পর্ক রয়েছে।

রক্তে কোলেস্টেরলের মাত্রার ওপর অনেকটাই নির্ভর করে আমাদের সুস্থতা-অসুস্থতা। পরিমিত মাত্রায় কোলেস্টেরল আমাদের জন্য প্রয়োজন, তবে মাত্রা বেড়ে গেলেই বিপদ। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে নিয়ন্ত্রিত ওজন, এজন্য প্রয়োজন পরিমিত খাবার ও নিয়মিত ব্যায়াম।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা খাবেন:

১) ওটস বা যব এর স্বাস্থ্যগুণের গোপন উৎস দ্রবণীয় আঁশ, যা কোলেস্টেরলকে শরীর থেকে ধুয়ে বের করে দেয়। আড়াইশ গ্রাম দুধে ৩৫ গ্রাম ওটস দিয়ে তিন মিনিট রান্না করে নিয়ে সহজেই সারতে পারেন সকালের নাস্তা।

২) বিশেষ করে গরুর মাংস না খাওয়ার কথা বলা হয়। তবে কখনো একটু ইচ্ছে হলে দুই এক পিস খেতে পারেন। মাংস খাওয়ার পর টক দই খেয়ে নিন।

৩) ঘি, ডালডা শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, এর পরিবর্তে রান্নায় ভেজিটেবল ওয়েল, অলিভ বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করুন।

৪) কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাদ্য তালিকায় পালংশাক রাখুন

৫) প্রতিদিন একমুঠ পরিমাণ চিনাবাদাম, আখরোট, কাজুবাদাম যেকোনোটি খেতে পারেন

৬) নিয়মিত আমলকির জুস খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে।

৭) গ্রিন-টি আমাদের শরীরকে সতেজ ও উৎফুল্ল রাখতে সাহায্য করে। এটি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়। নিয়মিত গ্রিন-টি পান করলে শরীরের ওজন ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৮) এছাড়াও লাল আটার তৈরি রুটি, রসুন, মেথি, শিম, বিভিন্ন ডাল খাবারে রাখুন।

৯) ডুবু তেলে ভাজা বাইরের মুখরোচক খাবার না খেয়ে টাটকা দেশি ফল খান

১০) ছোট মাছ, সামুদ্রিক মাছ খেলেও উপকার পাবেন।

ব্যায়াম:

আধাঘণ্টা করে ফ্রি-হ্যান্ড এক্সসারসাইজ, হাঁটা-দৌঁড়ানো-সাইকেল চালানো-সাঁতার কাঁটা যেটা করতে ভালো লাগে সপ্তাহে পাঁচদিন করুন।

রক্তে কোলেস্টেরলের পরিমাণ জানতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

নীলফামারী শহরের বড়বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্ব...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা