সারাদেশ

বালু পাচারের খবর জানিয়ে হামলার শিকার জুলাইযোদ্ধা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রশাসনকে বালু পাচারের খবর দিয়ে হামলা শিকার হয়েছেন আরিফ রেজা নামে এক জুলাইযোদ্ধা। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া ও শয়তানবাজারের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্য মতে, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কর্ণঝোড়া এলাকায় ঘুরতে যান আরিফ। ওই সময় কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা পাচারের বিষয়টি দেখতে পান তিনি। বিষয়টি শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে জানান আরিফ। এ সময় স্থানীয় বালুখেকো বিপ্লব, রুমান, রমজানসহ আরও ১০ থেকে ১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দল আরিফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

আহত আরিফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরে অসংখ্য ছররা বুলেট আঘাত করে। সেগুলো বহন করেই চলছি। তার মধ্যেই এবার বুকে এলোপাতাড়ি লাথি মারা হয়েছে।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। তবুও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা