সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নে ও সমৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী এবং টেকনোলজি সম্পন্ন স্মার্ট নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক সুনীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, একটি সমৃদ্ধশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে নৌবহরে বিভিন্ন শ্রেণির জাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, এমপিএ ও সাবমেরিন যুক্ত হয়েছে এবং কমিশনিং করা হয়েছে একাধিক নৌ ঘাঁটি।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালীর লালুয়া ইউনিয়নে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের ৬৭১ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নবীন নাবিকদের উদ্দেশ্যে নাজমুল হাসান আরও বলেন, দেশের প্রয়োজনে নবীন নাবিকদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতা, আনুগত্য ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করতে হবে।

এছাড়া তিনি জাতীয় ও আন্তজর্তিক পরিমণ্ডলে নৌবাহিনীর সুনাম বৃদ্ধিতে উদ্যোগী ও কার্যকরী ভূমিকা পালনেরও আহ্বান জানান।

এসময় সহকারী নৌপ্রধান ও খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে হাতে লাল সুবজ পতাকা আর দীপ্ত কন্ঠে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ করেন নবীন নাবিকরা। এসময় মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে নবীন নাবিকদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও প্যারেডসহ সকল বিষয়ে সেরা প্রথম স্থান অধিকারী তাহাজ্জত হোসেন তপুকে ‘নৌপ্রধান’ পদক, দ্বিতীয় স্থান অধিকারী ফারদিল হোসেনকে ‘কমখুল পদক’ ও তৃতীয় স্থান অধিকারী আশিফুর রহমানকে ‘শের-ই-বাংলা’ পদক প্রদান করা হয়।

দীর্ঘ ২২ সপ্তাহের প্রাথমিক বা বুটক্যাম্প প্রশিক্ষণে সফল এই ৬৭১ নাবিক পরবর্তী প্রশিক্ষণের জন্য অন্যান্য প্রশিক্ষণ স্কুলসমূহে গমন করবে বলে জানা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা