ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে ১৯৬ আনসার ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফেনী  প্রতিনিধি   

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে সকালে ফেনী জেলা কার্যালয়ে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান পিএএমএস প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন।

জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, প্রতি ঈদের মতো এবারও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের মতো ফেনীতেও ১৯৬ জন আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মাঝে এ উপহার বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, সেমাই সাধারন ২ প্যাকেট, লাচ্চা ২ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ১, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১ টি ব্যাগসহ ৯ প্রকার খাদ্য উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।

এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন।

কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান পিএএমএস জানান, বিতরণ অনুষ্ঠানে জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা মো: সানেয়ারুল আলম, টিআই দিলরুবা, হিসাব রক্ষক সরোয়ার হোসেনসহ আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা