ছবি-সংগৃহীত
সারাদেশ

ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি: ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরিদার শ্বশুরবাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়।

যেখানে লিখা ছিল, ‘পৃথিবীতে সন্তানের চেয়ে আপন কেউ হয় না। এক সন্তান আপন না হলেও আরেক সন্তান আপন হয়। তাই খুব কষ্ট হয় আমার মেয়েকে ছাড়া বাঁচতে। আমার মেয়ে যখন মা বলে জড়াই ধরে আমার মনে হয় সারা পৃথিবীর সুখ আমার কাছে। মা-বাবা তোমরা যদি পারো আমাকে ক্ষমা করো। আমি তোমাদের কারো বোঝা হতে চাই না। তাই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আমার লাশটুকু গ্রহণ করো। কেউ যদি আমার ০১৩০৩-১৮*** এই নম্বরে ফোন করে আমার লাশটা পাঠায়।’

তবে এ চিরকুটের বিষয়ে এখনো তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। নিহত ফরিদা পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা এলাকার বাসিন্দা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা