ছবি: সংগৃহীত
সারাদেশ

ফতুল্লা থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. ইমেন আলী নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।

নিহত ইমেন আলী (৫২) জামালপুরের ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। তার পরনে ছিল লাল ও নেভি নীল রঙের ডোরাকাটা টি-শার্ট এবং সাদা রঙের লুঙ্গি।

পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান।

এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ৬টায় কোনো আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. কামাল বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।

তিনি আরও বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও তিনি আশপাশের কোথাও থাকতেন। আমরা তার বিষয়ে বিস্তারির তথ্য উদঘাটনের চেষ্টা করছি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা