আন্তর্জাতিক

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন আহমেদ আল-শারা। গত সপ্তাহে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

সংশ্লিষ্ট সিরীয় সূত্র শনিবার (১ জানুয়ারি) আলজাজিরাকে জানিয়েছে, আল-শারা দুই দিন সৌদি আরবে থাকবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের ঝড়ো হামলায় পতন হয় দুই যুগ ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার শাসনামলের অবসানের পরেই আল-শারা দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হন।

প্রেসিডেন্ট হিসেবে আল-শারাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে; যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।

এর আগে, গত মাসে আল-শারা আল আরাবিয়া টিভিকে বলেন, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যত নির্মাণে একটি বড় ভূমিকা পালন করবে। সকল প্রতিবেশী দেশের জন্য একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

গত সপ্তাহে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা