ছবি: সংগৃহীত
সারাদেশ
৯১৪ মেট্রিক টন কাগজের অর্ডার ইসির

পানি সংকট কাটিয়ে উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিল

চট্টগ্রাম ব্যুরো:

চার দিন পানি সংকটে বন্ধ থাকার পর আবারও কাগজ উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিল। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ আমার বাঙলাকে বলেন, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্যতা সংকট তৈরি হওয়ায় গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে মিলের উৎপাদন বন্ধ রাখতে হয়। এতে পানির পর্যাপ্ত সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে পাম্প স্থানের পলি অপসারণ করে পানির স্তর বাড়ানো হলে শনিবার দুপুর থেকে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

তিনি জানান, মিলটিতে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ব্যালট পেপারের কাগজ সরবরাহের দায়িত্ব রয়েছে। এ জন্য মোট ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কর্ণফুলী পেপার মিল। এর মধ্যে ইতিমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহ করার সময়সীমা নির্ধারিত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাগজ সরবরাহে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে সবুজ, গোলাপি ও এজুরলেইড রঙের পাশাপাশি বাদামি সালফেট কাগজ মিলিয়ে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পায় কর্ণফুলী পেপার মিল।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা