সংগৃহিত
খেলা

পাকিস্তানের হেড কোচ হচ্ছেন রনকি!

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকি।

মঙ্গলবার জানা গেছে কিউই এই তারকাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিতে আলোচনা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থিক ও অন্যান্য বিষয়াদি নিয়ে দর-কষাকষি চলছে।

৪২ বছর বয়সী রনকি বর্তমানে ব্ল্যাকক্যাপসদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তিনি পিসিবি’র কাছে বিষয়টি ভেবে দেখতে কিছুটা সময় চেয়েছেন।

এর আগে পিসিবি শেন ওয়াটসন, মাইক হেসন ও ড্যারেন স্যামিকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেসব আলোচনা ফলপ্রসু হয়নি।

অবশ্য রনকিকে গেল বছরও প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু সেটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তারপর গ্র্যান্ট ব্রাডবার্নকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। এবার অবশ্য সরাসরি ফিরিয়ে দেননি। সময় নিয়েছেন ভেবে দেখতে।

রনকি অবশ্য ২০১৮ সালেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছিলেন। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা। ইসলামাবাদকে জিতিয়েছিলেন শিরোপা।

নতুন হেড কোচ নির্বাচনের কাজটা বেশ সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে করছে পিসিবি। দেখা যাক এবার রনকিকে প্রত্যাশামতো পেয়ে যায় কিনা তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা