ছবি: সংগৃহীত
সারাদেশ

পরশুরাম সীমান্তে ৯০ বন্য শালিক উদ্ধার, বিজিবির মানবিক উদ্যোগে অবমুক্ত

রহিম আলী জাবেদ, ফেনী প্রতিনিধি 

ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা সীমান্ত এলাকা থেকে ৯০টি বন্য শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে গুতুমা বিওপির নিয়মিত টহল দল সীমান্তে নজরদারি চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে বাঁশের ঝুড়ি হাতে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঝুড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে টহল দল ঝুড়িটি তল্লাশি করে এর ভেতরে গাদাগাদি করে রাখা ৯০টি বন্য শালিক পাখি দেখতে পায়। দীর্ঘক্ষণ খাঁচাবন্দি থাকায় পাখিগুলো ছিল অত্যন্ত ক্লান্ত ও ভীতসন্ত্রস্ত। বিজিবি সদস্যরা দ্রুত ঝুড়িটি খুলে পাখিগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন।

খাঁচা থেকে মুক্তি পেয়ে শালিকগুলো মুহূর্তেই সীমান্ত এলাকার আকাশে উড়াল দেয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বন্যপ্রাণী পাচার রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা