ছবি: আমার বাঙলা
সারাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ-এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে সিলিন্ডারটি বিক্রি করা হচ্ছিল ১ হাজার ৪৫০ টাকায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারি-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন,
অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য অন্যান্য দোকানিদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়েছে। জেলা বিশেষ টাস্কফোর্স ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে অংশগ্রহণ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা