ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশে কর্মরত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানায়, এটি সম্পূর্ণভাবে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, যার লক্ষ্য সম্ভাব্য ঝুঁকি এড়ানো।

সূত্রগুলো আরও জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। ভারতীয় হাইকমিশন ও অন্যান্য দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা