File photo
সারাদেশ

নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থী রায়হানের (১৬) লাশ পাওয়া গেছে।

বুধবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার নিশ্চিন্তপুরে শাহপাড়া এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে সহায়তা করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনি, জনপ্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করে রংপুর বিভাগের ডুবুরি দলকে খবর দেয়৷ ডুবুরি দল এসে নিহতের লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করেন রংপুর থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় দুই ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা করে চারজন ডুবুরি। এরই মধ্যে খবর আসে ঘটনা স্থল হতে দুই কিলোমিটার দূরে ওই শিক্ষার্থীর লাশ ভেসে উঠেছে। পরে শাহাপাড়া নদীর ঘাটের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার(৮ জুলাই) দুপুরে ৫ বন্ধু মিলে নদীতে গোসলে নামে রায়হান। সে নিখোঁজ হওয়ার একদিন অতিবাহিত হলেও তার পরিবারকে খবর দেননি বন্ধুরা। পরে জানতে পেরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার ভেনেজুয়েলায়...

টেস্টে বিরল রেকর্ড গড়লেন গ্রিভস

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

মনোহরদীর পানের বরজে বদলাচ্ছে অর্থনীতি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পান চাষ এখন আর শুধু একটি কৃষিপণ্য উৎ...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা