সংগৃহিত
খেলা

নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেটা গিয়ে দাঁড়ালো থেমে থেমে তিন দফাতে। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে এসে দাঁড়ালো ১০ ওভারে। টি-টোয়েন্টি থেকে টি-টেনে রূপ নেওয়া ম্যাচে বৃষ্টি আইনে ২৭ রানে জিতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিলো দলটি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অকল্যান্ডে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টি নামে। তাতে আর ব্যাটিং করার সুযোগ পায়নি তারা। ফলে বৃষ্টি আইনে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। হাতে উইকেট থাকার পরও নির্ধারিত ওভার শেষে কিউইরা কেবল ৯৮ পর্যন্ত যেতে পারে।

ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি স্টিভেন স্মিথ। অ্যাডাম মিলনেকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা স্মিথ এক বল পরই বাড়তি বাউন্সে পরাজিত হয়ে সাজঘরে ফেরেন। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ওপেনার হিসেবে জায়গা পাওয়া কঠিন হয়ে গেল তার জন্য।

স্মিথের আউটের পর ম্যাথু শর্টকে নিয়ে ইনিংস টেনে নিয়ে যান ট্রাভিস হেড। বোল্টকে ছক্কা ও চারে শুরু করেন শর্ট তিনি। পরে টানা দুটি ছক্কা মারেন মিলনেকে। অপর পাশে দুইবার জীবন পেয়ে বেন সিয়ার্সকে। টানা দুই বলে ছক্কা ও চার মারেন হেড।

এরপরই শর্টকে তুলে নেন সিয়ার্স। ১১ বলে ২৭ রান করে আউট হন শর্ট। আর দুই দফায় বেঁচে গিয়ে হেড শেষ পর্যন্ত বিদায় নেন ৩০ বলে ৩৩ করে। গ্লেন ম্যাক্সওয়েল একবার জীবন পেয়ে খেলেন ৯ বলে ২০ রানের ইনিংস। টিম ডেভিড ও জশ ইংলিস ভালো শুরু করলেও তাদেরকে থামিয়ে দেয় বৃষ্টি।

বৃষ্টি আইনে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৬। রান তাড়ায় নেমে তাদের কেউ সুবিধা করতে পারেনি। ৭ বলে ১৪ করে আউট হয়ে যান উইল ইয়াং, ফিন অ্যালেন করেন ৯ বলে ১৩। তিনে নেমে টিম সাইফার্ট করেন ৫ বলে ২ রান।

গ্লেন ফিলিপস এক প্রান্তে দ্রুত রান তুললেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ১৫ বল খেলে চ্যাপম্যান করতে পারেন কেবল ১৭ রান। দলের রান তাই একশও ছুঁতে পারেনি। অথচ হাতে উইকেট ছিল আরও ৭টি।

কার্যকর ইনিংসের পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ম্যাথু শর্ট। সিরিজে ৯৮ রান করে ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

টি-টোয়েন্টি সিরিজের পর সামনে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথমটি ওয়েলিংটনে বৃহস্পতিবার থেকে, পরেরটি ক্রাইস্টচার্চে ৮ মার্চ থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১০.৪ ওভারে ১১৮/৪ (হেড ৩৩, শর্ট ২৭)

নিউ জিল্যান্ড: (লক্ষ্য ১০ ওভারে ১২৬) ১০ ওভারে ৯৮/৩ (ফিলিপস ৪০*, চ্যাপম্যান ১৭*)

ফল: বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু শর্ট।

ম্যান অব দ্য সিরিজ: মিচেল মার্শ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা