ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ট্রাইকম গ্রুপের মালামাল লোড-আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল ১ মার্চ, রবিবার সন্ধ্যার পর শীতলক্ষ্যার ট্রাইকম ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যার তীরে কাজল ঘোষ নামের এক ব্যক্তির একটি ঘাট রয়েছে। এই ঘাট দিয়ে ট্রাইকম গ্রুপের মালামাল লোড-আনলোড করা হয়।

গতকাল সন্ধ্যায় ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কর্মরত ছিলেন তিন শ্রমিক। একপর্যায়ে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে আল আমিন (৩২) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরেক শ্রমিক আমিন মিয়া (২৬)-কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিশু মিয়া (২৭) নামের আরেক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজল হোসেন বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা