ছবি: সংগৃহীত
বিনোদন

ধর্মেন্দ্রকে বিদায় বলিউডের

বিনোদন ডেস্ক

বেশ কয়েক দিন ধরেই বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবের অবসান ঘটিয়ে আজ সোমবার দুপুরে যেন হঠাৎই বলিউডের আকাশে নেমে আসে কালো মেঘ। না ফেরার দেশে চলে যান ধর্মেন্দ্র।

পরিবারের তরফে বিবৃতি প্রকাশ না করা হলেও মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে এদিন কড়া নিরাপত্তা বলয়ে খান-কাপুর, বচ্চনদের উপস্থিতিতে কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

‘বীরু’কে আলবিদা জানাতে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তড়িঘড়ি শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। আমির খান, সালমান খানরাও ছুটে আসেন ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে। শেষকৃত্যে বলিউড সেলেবদের জমায়েতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটভুবনে। বিধ্বস্ত দেওল পরিবারের পাশে থাকতে বিকেল নাগাদ ভিলে পার্লে শ্মশানে পৌঁছান শাহরুখ খানও।

সোমবার দুপুরে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সানি দেওল, ববি দেওলদের পাশে থাকতে শেষকৃত্যে যোগ দেন বলিপাড়ার সিংহভাগ তারকারা।

এর আগে গত ১০ নভেম্বর রাতেও ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কিংবদন্তি অভিনেতাকে দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ-সালমানরা। এদিন শ্মশানে উপস্থিত থেকে চোখের জলে কিংবদন্তি অভিনেতাকে বিদায় জানান জ্যাকি শ্রফ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, গোবিন্দা থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, শাবানা আজমিরা।

‘রকি অউর রানি’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর সিং। স্ত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে তিনিও পৌঁছে যান শেষকৃত্যে।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবিধ্বস্ত দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিও। আল্লু অর্জুন, চিরিঞ্জিবীরাও। ধর্মেন্দ্রর প্রয়াণকে ‘ভারতীয় সিনে শিল্পের এক অপূরণীয় ক্ষতি’ বলে সম্বোধন করলেন রাহুল গান্ধী। হেমা মালিনী ও সানি-ববিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা