সংগৃহীত
জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্কে সৌদি আরবের সন্তোষ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও সৌদি আরব দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

সৌদি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারী উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে বেসরকারি খাতের দ্রুত প্রবৃদ্ধিরও প্রশংসা করেন।

পায়রা বন্দর এলাকায় বিদ্যুৎ উৎপাদনে গত বছর আকওয়া পাওয়ার এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন।

তিনি উল্লেখ করেন যে আকওয়া পাওয়ার এর আগে ১০০০ মেগাওয়াট সৌর ফটোভোলটাইক শক্তি উৎপাদনের প্রস্তাব দিয়েছে।

১,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রার মধ্যে, আকওয়া পাওয়ার এবং পাওয়ার বিভাগ রামপালে ৩শ’ মেগাওয়াট সোলার ইলেকট্রিক ইউনিটে একটি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে কাজ করছে।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ২শ’ মেগাওয়াট প্রকল্পের জন্য পায়রা বন্দরে ৬শ’ একর জমি বরাদ্দ করেছে, আকওয়া পাওয়ার এ বিষয়ে কাজ করছে।

তাঁরাফিলিস্তিন ইস্যু এবং গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টিকারী পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ফিলিস্তিনে সহায়তা পাঠিয়েছে।

সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা