ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে : তথ্যমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তির মাধ্যমেই করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তির মাধ্যমেই করতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য নির্ভেজালভাবে উপস্থাপন করা। প্রচলিত বিধিমালার আলোকে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর সমাধান বের করা হবে। ভয়হীন সাংবাদিকতা থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি একজন নির্যাতিত রাজনীতিবিদ। নির্যাতনের পথ পেরিয়েই আপনাদের সামনে মন্ত্রী হিসেবে কথা বলছি।

তিনি বলেন, আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। এ সমস্যাটা আমরা জানি।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার মধ্যেও গণমাধ্যম সংক্রান্ত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। ইনশাআল্লাহ, সেই পরিকল্পনার আলোকে দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা