ফাইল ফটো
জাতীয়

তীব্র যানজটের শঙ্কায় গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: সংস্কার কাজের কারণে রাজধানীসহ দেশের ২১ জেলায় যাতায়াতে অতিরিক্ত যানজটের আশংকা করছে সংশ্লিষ্টরা। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট ৭টি সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এছাড়া সড়ক ও জনপথ অধিদফতর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির সদর দফতরে ট্রাফিক বিভাগের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলাকালে ঢাকার বাইরে থেকে ভারী যানবাহন কোন পথে আসবে, সম্ভব্য কোন রুট দিয়ে আসতে ও যেতে পারে এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা বৈঠক করেছি।

ডিএমপি কীভাবে কাজ করতে পারে এবং অন্যান্য অংশীদাররা কীভাবে সহযোগিতা করতে পারে তা আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সম্ভাব্য রুটগুলোকে ২ ধরনের ক্যাটাগরিতে করা হয়েছে।

একটি ক্যাটাগরি ভারী যানবাহন, আরেকটি হালকা যানবাহন। এছাড়া বিকল্প যেসব রুট আছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মুনিবুর রহমান জানান, বিজ্ঞপ্তিতে যে রুটগুলো বলা হয়েছে সেগুলোতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে, বিকল্প কী রুট রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

পোস্তগোলা ব্রিজের বিকল্প রুটের বিষয়ে তিনি বলেন, একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে দুটি ক্যাটাগরি করা হয়েছে- হালকা যানবাহন এবং ভারী যানবাহন। সে বিষয়ে আমরা আলোচনা করেছি। বৈঠকে ৭টি সংস্থা অংশগ্রহণ করেছে, যারা এর সাথে সংশ্লিষ্ট।

মুনিবুর রহমান আরও জানান, বাবুবাজার কেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের রুটের বিষয়ে আলোচনা হয়েছে। এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কথা বিবেচনায় রেখে বিজ্ঞপ্তির রুটগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করবো। সেই সাথে বিকল্প রুটগুলো মাথায় আছে।

সড়ক জনপথ অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) সংস্কার কাজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে আগামী ৮ মার্চ চলমান থাকবে। এ অবস্থায় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহারের সাধারণ নির্দেশিকা দেয়া হয়েছে।

এ সময় বরিশাল বিভাগের ৬ জেলা (বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর), খুলনা বিভাগের ১০ জেলা (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর), ও বৃহত্তর ফরিদপুর অংশের ৫ জেলা (ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী) থেকে দেশের অন্যত্র যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশিকা-

(১) ঢাকা মহানগরীতে যানবাহন প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে দৌলতদিয়া, পাটুরিয়া, নবীনগর, আমিনবাজার, গাবতলী এ রুট অনুসরণ করতে বলা হলো। সায়দাবাদের পরিবর্তে গাবতলীতে যাত্রীবাহী বাস থামবে।

(২) ঢাকা বিভাগের অন্যান্য জেলায় (ঢাকা (আংশিক), মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাংগাইল (আংশিক) যানবাহন যাতায়াতের জন্য দৌলতদিয়া, পাটুরিয়া, নবীনগর, বাইপাইল, চন্দ্রা, ভোগড়া চৌরাপ্ত হয়ে এশিয়ান হাইওয়ে ব্যবহার করে যাতায়াত করতে বলা হয়েছে।

(৩) রাজশাহী, রংপুর বিভাগমুখী যানবাহনগুলোকে লালনশাহ সেতু (কুষ্টিয়া, পাবনা) ব্যবহার করে যাতায়াত করতে বলা হলো।

(৪) ময়মনসিংহ বিভাগ ও টাংগাইল জেলা (আংশিক) যাতায়াতের ক্ষেত্রে লালনশাহ সেতু (কুষ্টিয়া, পাবনা) ও বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করতে বলা হলো।

(৫) সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় যানবাহন যাতায়াতের জন্য দৌলতদিয়া, পাটুরিয়া-নবীনগর, বাইপাইল, চন্দ্রা, ভোগড়া চৌরাস্তা হয়ে এশিয়ান হাইওয়ে ব্যবহার করে যাতায়াত কতে বলা হলো।

(৬) চট্টগ্রাম বিভাগে যাতায়াতের জন্য পদ্মাসেতু হয়ে শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু, তৃতীয় শীতলক্ষ্যা সেতু, মদনপুর, যাতায়াত করতে বলা হলো।

(৭) চট্টগ্রাম বিভাগে যাতায়াতের জন শরীয়তপুর-চাঁদপুর ফেরী ব্যবহার করে যাতায়াত করতে বলা হলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা