সংগৃহিত
জাতীয়

মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান

নিজস্ব প্রতিবেদক : জার্মানিতে শুরু হওয়া তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ আজ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এমএসসি ২০২৪ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চ-পর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে।

১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করছে।

গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আজ সম্মেলনে যোগদানের আগে হোটেল বেয়েরিশার হফে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।

এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা